
জননী ডায়াগষ্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় সিলগালা
কচুয়ায় প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
Link Copied Successfully!
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজন কুমার দাস। -- পপুলার বিডিনিউজ 
কচুয়া উপজেলায় অবৈধ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার (৩০ মে) দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে উপজেলার রহিমানগর বাজারের জননী ডায়াগষ্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে।
এছাড়া অ্যাপোলে মেডিকেল সেন্টার, রহিমানগর ডায়াবেটিক হাসপাতাল, রহিমানগর চক্ষু হাসপাতাল, ইনসাফ মেডিকেল সেন্টার ও অ্যাপোলো হসপিটালকে সাতদিনের মধ্যে নিবন্ধনের কার্যক্রম সম্পাদন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অভিযান পরিচালনার নেতৃত্ব দেন- কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজন কুমার দাস।


এ সময় সহযোগিতা করেন কচুয়া থানার ওসি তদন্ত মোঃ ছানাউল্লাহ প্রমুখ।








