কচুয়ার নাউলা গ্রামে মৎস প্রজেক্টের পাশে পাড় বাঁধা না থাকায় ৩টি বসতি হুমকির মুখে

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ মে ৩০, ২০২২ | ১২:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে মৎস চাষের জমির পাশে হওয়ায় মিজির বাড়ীর আলমগীর হোসেনের বসতবাড়ি সহ আরও দু’টি বসতি হুমকির মুখে পড়েছে অভিযোগ পাওয়া গেছে। আলমগীর হোসেন জানান, আমি প্রবাসে থাকাবস্থায় একই ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুস্তম আলীর ছেলে কামাল হোসেন আমার বসতি বাড়ির সাথে তার জমিতে মৎস প্রজেক্ট করার জন্য পাড় না বেঁধে উল্টো আমার ১০ শতক ভূমি জোর পূর্বক দখল করে নিয়ে মাটি কেটে বিক্রি করে।

এসময় আমার স্ত্রী বাধা দিলে ভয়-ভীতি ও বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে দমিয়ে রাখে। সম্প্রতি আমি প্রবাস থেকে এসে দেখি, মাছের প্রজেক্টের পাশে আমার পাড় ভেঙ্গে যাচ্ছে এবং দিন দিন ভাঙ্গার পরিমাণ বেড়েই যাচ্ছে। সমস্যাটি সমাধানের জন্য কামালকে বারবার অনুরোধ করলেও, সে কোন কর্নপাত না করায় আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি আরও জানান, অভিযোগ দায়েরের পর একাধিকবার পরিষদের কর্তৃপক্ষের সাথে যোগযোগ করা হলে, তাদের বিভিন্ন কাজের ব্যস্ততা দেখিয়ে যাচ্ছে এবং কোন সুরাহা হচ্ছে না। এছাড়াও একই বাড়ীর অধিবাসী আ: রবের ছেলে সোহেলের বসতি ও মৎস প্রজেক্টের পশ্চিম পাশে মৃত শহিদুল্লাহ’র ছেলে শাহজাহানের বসতবাড়িও একই অবস্থায় হুমকির মুখে পড়েছে। অভিযুক্ত কামাল জানান, আমি মৎস চাষের জন্য বর্গা দিয়েছি এবং এ প্রজেক্টে আরও অন্যান্য মালিকদেরও জমি রয়েছে। আলমগীরের বাড়ির পাশে ৬ ফুট জায়গা রেখে মাটি বিক্রি করেছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মুঠোফোনে ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বক্তব্য নেয়ার জন্য দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করে কেটে দেয়। ভুক্তভোগী আলমগীর হোসেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ