কচুয়া কন্ঠ পত্রিকার গৌরবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

কচুয়া কণ্ঠের জমকালো আয়োজনে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter
শান্তু ধর, কচুয়া
আপডেটঃ মে ২৮, ২০২২ | ১১:১৭
Link Copied Successfully!
কচুয়া কন্ঠ পত্রিকার গৌরবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী -- পপুলার বিডিনিউজ

কচুয়া থেকে প্রকাশিত প্রথম পাক্ষিক পত্রিকা কচুয়া কন্ঠ পত্রিকার গৌরবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৭ মে শুক্রবার রাতে পৌরসভাধীন জমজম টাওয়ারের ৮ম তলায় কচুয়া কণ্ঠ ফাউন্ডেশন মিলনায়তনে পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনার সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিঠুর সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন।কচুয়া কন্ঠের নির্বাহী সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কচুয়া কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিব উল্লাহ হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান রাবিকুল হাসান, কচুয়া বার্তার সম্পাদক সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, শিখড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার,দপ্তর সম্পাদক শান্তুু ধর, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক ওমর ফারুক সাইম, উপদেষ্টা তরিকুল ইসলাম, কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলার শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমূখ।

আলোচনা সভা শেষে পত্রিকাটির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অনান্য অতিথিবৃন্দ। পরে সাংবাদিক ও সুধীজনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কচুয়া প্রেসক্লবের সাংবাদিক বৃন্দ, সুধীজন ও কচুয়া কন্ঠ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন