রহিমানগর বাজার সাপ্তাহিক বন্ধ শুক্রবার, তবে…

নিয়ম ভঙ্গ করলে ১০ হাজার টাকা জরিমানা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৮, ২০২২ | ৮:৪৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ব্যবসায়িক প্রানকেন্দ্র ঐতিহ্যবাহী রহিমানগর বাজারের ঢেউ টিন, রড, সিমেন্ট, হার্ডওয়্যার, টাইলস ও সেনেটারী ব্যবসা প্রতিষ্ঠান সাপ্তাহিক শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। শনিবার (২৮ মে) রহিমানগর বাজারে অবস্থিত গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও ঢেউটিন ব্যবসায়ী আলহাজ্ব কবির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বাবু সনজিত চন্দ্র সরকার, ইউপি সদস্য শহিদুল ইসলাম খাজা, জহিরুল হক মোল্লা, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন সহ এসব পন্যের ব্যবসায়ী বৃন্দ। অধিকাংশ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সাপ্তাহিক প্রতি শুক্রবার এসব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা এ নিয়ম ভঙ্গ করবে ১০ হাজার টাকা জরিমানা হবে বলেও সিদ্ধান্ত হয়। তবে শুক্রবারে পরিবহনযোগে কারও জরুরি পন্য আসলে, তা রিসিভ করে দোকানে সংরক্ষন করা যাবে।

এছাড়াও সভায় এসব পন্যের একটি ব্যবসায়ী সমিতি কমিটি গঠনের আলোচনা হয়। এ আলোচনায় সকলের সমর্থনে সভাপতি নির্বাচিত হন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব কবির আহমেদ, সম্মানিত সদস্য শহিদুল ইসলাম খাজা ও জহিরুল হক মোল্লা। এ ব্যবসায়ী সমিতির পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য পরবর্তী সভায় সকলকে নিয়ে আলোচনা সাপেক্ষে অন্যান্য পদ-পদবি সহ সদস্যদের তালিকা অন্তভ্ক্তু করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন