১৩ দিন পর গৃহবধূর করুণ মৃত্যু

ঝলসে গেছে গৃহবধূর শরীর , পুড়েনি কাপড়-চোপড় !

Reporter
শান্তু ধর, কচুয়া
আপডেটঃ মে ২৮, ২০২২ | ৪:৫৬
Link Copied Successfully!
বাবার বাড়ীতে নাছিমা বেগমের মৃতদেহ । -- পপুলার বিডিনিউজ

‘তুই এখান থেকে চলে যা, তুই এখানে থাকিস না, তোকে হত্যা করা হবে, তোর মেয়েদেরকেও হত্যা করা হবে’- এমন লেখা যুক্ত উড়ন্ত ২০/২৫টি চিঠি দেয়ার কয়েকদিন পর ঘুমের মধ্যে

রহস্যজনক আগুনে ঝলসে যাওয়া প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম শেখ হাসিনা বার্ডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (২৬ মে) বিকালে এ্যাম্বুলেন্স যোগে তার লাশ বাবার বাড়ী একই উপজেলার আম্মুজান গ্রামের দর্জি বাড়িতে নেয়া হয়।  পরিবারের স্বজনদের মধ্যে এক হৃদয় বিধারকের দৃশ্য সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে। ওইদিন বাদ-মাগরিব জানাজা শেষে বাবার বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সরেজমিনে গিয়ে জানা গেল, ১২মে দিবাগত রাত অনুমান ১২ টার পর শ্বশুরালয়ে তার শয়ন কক্ষে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নাছিমার শরীর ঝলসে যায়। নাছিমা বেগমের দুই সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

নাছিমার ছোট মেয়ে রিমু (১৪)। সে জানায়, তার মা ওইদিন রাতে বসত ঘরের মেঝেতে আর সে খাটে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মায়ের চিৎকার শুনে জেগে উঠে দেখে মায়ের শরীরের পরনের জামায় আগুন। তাৎক্ষণিক পানি নিয়ে এসে দেখে মায়ের সারা শরীর ধোঁয়ায় আবৃত। তবুও গায়ে পানি দেয়। ডাক চিৎকারে লোকজন ছুটে  এসে মা নাছিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রিমু দরজা খুলে দিলে ঢুকে দেখে সারা কক্ষে ধোঁয়া আর ধোঁয়া। আগুন নেই। শাহাদাতের স্ত্রী ধোঁয়ার মাঝেখানে বসে রয়েছে এবং তার বাঁ হাত আগুনে পোড়া, কামিজের এক কোণা ও সেলোয়ারের পিছনের কিছু অংশে পোড়া রয়েছে। জামা কেটে নতুন জামা পড়ানোর সময় নাছিমার বুক, পিঠসহ সারা শরীরে আগুনের ফোস্কা পড়ে রয়েছে। শরীরে জামা ছাড়া সারা শরীর কি ভাবে ঝলসে যায়?  প্রশ্ন প্রত্যক্ষদর্শীদের।

এলাকাবাসী জানান, শাহাদাতের ছোট ভাই আরিফের সাথে নাছিমার পরকীয়া সম্পর্কের কথা নিয়ে এলাকায় গুঞ্জন রয়েছে। আরিফ প্রথমে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দীঘলিয়া গোবিন্দপুরে বিয়ে করেন। ওই স্ত্রী আরিফের সাথে নাছিমার আপত্তিকর দৃশ্য দেখে বাবার বাড়ি চলে যায় এবং আরিফের সংসার না করার চুড়ান্ত সিদ্ধান্তে তাদের সংসার ভেঙ্গে গেছে।

বিজ্ঞাপন

নাছিমার দেবর আরিফ জানান, ভাবির সাথে কারও কোনদিন কোন শত্রুতা ছিলো না। কি ভাবে, কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা  জানা নেই। তবে একটি চক্র তাকে ফাঁসাতে চায় বলে দাবী করেন।

কচুয়া থানার এসআই নাজিম উদ্দীন জানান, আগুন লাগার বিষয়টি জেনে নাছিমার পরণের আংশিক পুড়ে যাওয়া বস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকায় ময়না তদন্ত হয়েছে। নাছিমার পরিবারের কেউ মামলা করলে আইনী সহযোগিতা করা হবে।

এটা কি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে আলোচনার ঝড়। পপুলার বিডিনিউজ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন