
১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি সেলিম আটক


র্যাব-১১ অভিনব কায়দায় ধান ও চালের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহনের সময় কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকা হতে ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ সেলিম মিয়া(৫৫) আটক করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১২ মে সকালে কুমিল্লা জেলার কোতয়ালী থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় ধান ও চালের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহনের সময় ১৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোম, কুমিল্লা জেলার বুড়িচং থানার উত্তর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া(৫৫)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশল অবলম্বন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে
কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




























