স্ত্রী কথায় কথায় রেগে গেলে সামলাবেন যেভাবে

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২২ | ১২:১৪
Link Copied Successfully!
প্রেম থেকে দাম্পত্যে জীবরে রাগ, অভিমানের পর্ব লেগেই থাকে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় জুটির মধ্যে কোনো একজনের রাগ সবসময় তুঙ্গে থাকে। আবার কিছু ক্ষেত্রে দু’জনের রাগই মাত্রা ছাড়িয়ে যায়।
এ ক্ষেত্রে সম্পর্কের সুতোয় টান পড়ে। অনেক সময়ই দেখা যায়, অনেক দাম্পত্য প্রেমে স্ত্রী কথায় কথায় মাথা গরম করে ফেলেন। রেগে যান সময়ে অসময়ে। তবে এ সমস্যা কাটিয়ে ফেলার অনেক ধরনের উপায়ও রয়েছে।
স্ত্রীর রাগ নিয়ন্ত্রণ করবেন যেভাবে-
আত্মসমর্পণ করা: আত্মসমর্পণ করা সবচেয়ে ভালো উপায়। আপনার স্ত্রী চিৎকার করলে সাময়িক সময়ের জন্য তাকে সম্মতি দিন। মাঝে মাঝে আপনার মাথা ঝাঁকান এবং প্রয়োজনে দীর্ঘশ্বাস ছেড়ে দিন, যার মাধ্যমে বোঝায় যে  আপনি তার দৃষ্টিভঙ্গির কাছে আত্মসমর্পণ করেছেন।
স্ত্রীর সফট কর্নার সম্পর্কে জানা: প্রত্যেক মানুষের মতো আপনার স্ত্রীরও একটি সফট কর্নার রয়েছে। সে বিষয়টি খেয়াল রাখুন। আপনি যদি এমন কোনো বড় ভুল করে ফেলেন, যা আপনার স্ত্রীর রাগের কারণ, তাহলে তার কাছে ক্ষমা চান বা খোলাখুলিভাবে বলুন। আপনি যে ভুল করেছেন তা যেন আপনার চেহারা দেখে বোঝা যায়।
যুক্তি দেখাবেন না: আপনার স্ত্রী যদি আপনার ওপর রাগ করে তাহলে সে স্বাভাবিকভাবে আপনার পক্ষ নেবে না। নিজেকে বাঁচানোর পরিবর্তে আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করুন। নিজে ভুল করে থাকলে কখনো যুক্তি দেখাবেন না। স্ত্রী যখন রাগ দেখাবে তখন তাকে শান্ত হতে বলবেন না। এতে করে হিতে বিপরীত হতে পারে।
মনে করবেন না যে আপনি ঠকছেন : নারীরা প্রায়ই রাগ করেন। আপনার স্ত্রী যদি রাগের মুহূর্তে আপনাকে আঘাত করেও কোনো কথা বলে তাহলে চুপ থাকুন। এ জন্য এ বিষয়টি নিয়ে মাথা ঘামাবেন না। পরে রাগ কমলে তাকে বিষয়টি বুঝিয়ে বলুন।
স্ত্রীর রাগ কমে এলে যেসব পরামর্শ দেবেন
* রাগ কমাতে বিভিন্ন রকমের যোগাভ্যাস রয়েছে, যা করলে সহজেই কমানো যায় রাগ। মাৎস্যাসন, সুখাসন, শবাসন করার পরামর্শ দেন বহু শাস্ত্রজ্ঞ।
* স্ত্রীকে ধর্ম সংক্রান্ত পুস্তক পাঠ করতে বলুন। এতে রাগ কমার পাশাপাশি, মানসিক শান্তি পাওয়া যায় বলেও দাবি বিভিন্ন শাস্ত্রবিদের।
* ঘরের আলোর রং, বেডরুমের রং সম্ভব হলে হালকা সবুজ রাখতে পারেন। এতে স্ত্রীর দিনভরের কাজের চাপের ক্লান্তি কমতে পারে, আর এ আলোই স্ত্রীর রাগ কমাতে সাহায্য করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত