যেভাবে মিলবে পূর্ণরাত ইবাদতের সওয়াব

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২২ | ৪:৪৯
Link Copied Successfully!

মুসলিম উম্মাহর জন্য রমজান মাসের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান। প্রথম ১০ দিনে আল্লাহর রহমতে বান্দা সিক্ত হয়, দ্বিতীয় ১০ দিনে ক্ষমা অর্জনে সক্ষম হয়। আর শেষ ১০ দিনে নাজাত লাভের চূড়ান্ত সাফল্য অর্জন করে। নবিজি (সা.) রমজানের শেষ ১০ দিনের প্রতি অসাধারণ গুরুত্বারোপ করেছেন এবং নানা নফল ইবাদতে শেষ দশককে সাজিয়েছেন।

হজরত আয়েশা (রা.) বলেন, নবিজি (সা.) রমজানের শেষ ১০ দিনে ইবাদতে যে পরিমাণ পরিশ্রম করতেন, তা অন্য কোনো সময় করতেন না। রমজানের শেষ দশকে নবিজি (সা.) ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (সহিহ মুসলিম)।

পবিত্র রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদার। এ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে রাত জেগে ইবাদত বন্দেগি করা নবিজির (সা.) অন্যতম সুন্নাত। তবে কর্মব্যস্ত লোকরা দিনের বেলায় পরিশ্রম করার কারণে রাত জাগতে পারেন না। বিশেষত আমাদের দেশের কর্মজীবী সাধারণ মানুষ রমজানের শেষ দশকে আরও বেশি ব্যস্ত হয়ে যান। তাদের জন্য এমন কিছু আমলের আলোচনা করা হলো-যেগুলো করলে সারা রাত না জেগেও তারা রাত জেগে আমল করার পূর্ণ সওয়াব পাবেন।

বিজ্ঞাপন

যে ব্যক্তি এ নিয়তে বিছানায় ঘুমাতে যায় যে, সে রাতে জেগে উঠে ইবাদত-বন্দেগি করবে। কিন্তু বিছানায় ঘুমানোর পর, তার ঘুম এত ভারী ছিল যে সে আর জেগে ইবাদত করতে পারেননি। ঘুমেই তার রাত অতিবাহিত হয়ে গেছে। তিনিও নিয়তের কারণে সারা রাত জেগে ইবাদত করার সাওয়াব পাবেন। আর এ ব্যক্তির জন্য রাতের ঘুমটি হবে আল্লাহর পক্ষ থেকে উপহার।

রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে এশা ও তারাবির নামাজ পড়ে এবং ইমাম নামাজ শেষ করে চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন। আল্লাহতায়ালা ওই ব্যক্তিকে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সমান সাওয়াব দান করেন। (আবু দাউদ)। অন্য এক হাদিসে রয়েছে-প্রিয় নবি (সা.) বলেন, যে লোক এশা ও ফজর উভয় নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহতায়ালা তাকে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সাওয়াব দান করবেন। (মুসলিম)। অর্থাৎ এমন একটি সহজ আমল রয়েছে, যার মাধ্যমে মুমিন বান্দা সারা রাত ঘুমিয়েও পূর্ণ রাত ইবাদত বন্দেগি করার সওয়াব লাভ করবে। আর তা হলো এশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করা।

নবিজি (সা.) বলেন, যে ব্যক্তি রাতে ১০০টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহতায়ালা তাকে সারা রাত ইবাদতের সমান সওয়াব দান করবেন। (সহিহুল জামে)। কুরআনুল কারিমের যে কোনো সুরা বা স্থান থেকে ১০০টি আয়াত তেলাওয়াত করলেই সারারাত জেগে আমল করার সওয়াব পাওয়া যাবে। আল্লাহতায়ালা আমাদের এ সহজ আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা