
শিশু তাসফিয়া হত্যা: প্রধান আসামিসহ আরও ৫ জন গ্রেফতার
Link Copied Successfully!


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে আলোচিত শিশু তাসফিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রিমনসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রিমনছাড়া গ্রেফতার বাকি ৪ আসামি হলেন – মহিন (২৫), আকবর (২৫), সুজন (২৮) ও বড় নাঈম (২৩)।
মঙ্গলবার রাত সোয়া ১০ টায় র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার সুবর্নচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান চালায় র্যাব-১১ একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে আসামিরা। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়ে। পরে ওই স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ রিমনসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সূত্র: যুগান্তর
E/N



























