POPULAR BD NEWS
Popular BD News Logo

শিশু তাসফিয়া হত্যা: প্রধান আসামিসহ আরও ৫ জন গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২ | সময়: ১:৩৭ পূর্বাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে আলোচিত শিশু তাসফিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রিমনসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রিমনছাড়া গ্রেফতার বাকি ৪ আসামি হলেন –  মহিন (২৫), আকবর (২৫), সুজন (২৮) ও বড় নাঈম (২৩)।

মঙ্গলবার রাত সোয়া ১০ টায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন  এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার সুবর্নচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান চালায় র‍্যাব-১১ একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে আসামিরা। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। পরে ওই স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ রিমনসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার  সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন