
ফরিদগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, খুনি বোন জামাই গ্রেফতার


মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের দিগদাইর বাজারে যুবলীগ নেতা কামরুল হাসান রতন (৪২)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় খুনি বোন জামাই শাহাদাত হোসেন রনিকে গ্রেফতার করে। ওইসময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি জব্দ করেন।
নিহত কামরুল হাসান রতন ৩ নং সুবিদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও রাজধানীর কারওয়ান বাজারের কমলা ট্রেডিংয়ের সত্বাধিকারী ছিলেন। ঘটনার পর রতনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ খুনি শাহাদাত (৫১) কে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে নিহতের বাবা আবুল বাসারকে সুষ্ঠু বিচারের আশ্বস্ত করেন।


একই ঘটনায় আহত জসিম উদদীনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে সন্ধ্যায় খুনি শাহাদাতকে ধরতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে আরেক ভাই এমরান হোসেন মিলন।
নিহত কামরুল হাসান রতনের পরিবারের স্বজনেরা পপুলার বিডিনিউজকে বলেন, শাহাদাত দীর্ঘদিন মাদকাসক্ত ও নারী লোভী ছিলেন। এবং স্ত্রীর পরিবারের সাথে দীর্ঘদিন ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।
এদিকে খুনি শাহাদাতাদের ছেলে পপুলার বিডিনিউজকে বলেন কারওয়ান বাজারে তাদের একটি দোকান ছিল। ওই দোকান বিক্রি করে বাবার চিকিৎসা ও ঋণ পরিশোধ করা হয়। কিন্ত বাবা বিষয়টি মেনে নিতে পারেননি। মামারা সবসময় আমাদের পরিবারের দেখাশোনা করতো। বাবাকে মাদক থেকে সরানো গেলো না।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কামরুল হাসান রতনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।




























