মনস্তাত্ত্বিক এই ব্যাপারগুলো কি আপনি জানেন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৩, ২০২২ | ২:৫৭
Link Copied Successfully!

পৃথিবীতে প্রতিটি জীবনই আলাদা। প্রতিটি প্রাণী আলাদা, প্রতিটি পাখি আলাদা, প্রতিটা পিঁপড়াও আলাদা। একইভাবে প্রতিটি মানুষও ভিন্ন। সবার মনস্তত্ত্বও এক নয়। তাই সবার ক্ষেত্রে যে একই ব্যাপার খাটবে, তা নয়। এজন্য যেকোনো বিষয় কে কীভাবে গ্রহণ করবে, তা নিতান্তই তাঁর নিজস্ব ব্যাপার। তবে এসবের পরও কিছু সাধারণ বিষয় থাকে, সেগুলো জানা থাকলে মন্দ হয় না। দেখে নেওয়া যাক তেমনই সাতটি মনস্তাত্ত্বিক ব্যাপার।

২. বেশি চিন্তা করা মানুষদের অনেকেই পছন্দ করেন না। তবে বেস্টলাইফ অনলাইন ডটকমের গবেষণা বলছে, যাঁরা বেশি চিন্তা করেন, তাঁরা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়তে জানেন। বেশি চিন্তা করার সঙ্গে সহমর্মিতার গভীর সম্পর্ক রয়েছে। যাঁরা বেশি চিন্তা করেন, তাঁরা অন্যদের তুলনায় বেশি অনুভূতিশীল হন।
৩. সম্পর্কে মাঝেমধ্যে কয়েক দিনের গ্যাপ সম্পর্কটাকে আরও মজবুত করে। পরস্পরকে বোঝা ও মূল্যায়ন করা সহজ হয়। অনুপস্থিতিতে অভাববোধ নির্ধারণ করা যায়।

৪. জাহাজের চারপাশের পানির জন্য জাহাজ ডুবে যায় না। ডুবে যায় সেই পানি জাহাজের ভেতরে ঢুকলে, তার ভারে ভারসাম্য নষ্ট হয়ে। তাই আপনার আশপাশে যা কিছু ঘটছে, সবকিছুকে আপনার ভেতরে নেওয়ার প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন, শুধু সেটুকুই নিন। বাকিটুকু বাইরেই থাকুক। তাতেই আপনার চলার পথের ভারসাম্য অটুট থাকবে।

বিজ্ঞাপন

৫. সব পাখি বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল সেই সময় বৃষ্টি এড়াতে মেঘের ওপরে চলে যায়। আপনিও বিপদে ছোটাছুটি করে সব সময় সমাধান খুঁজতে যাবেন না। মাঝেমধ্যে চেষ্টা করুন, কীভাবে সেটা এড়িয়ে চলা যায়।

৬. সামাজিক যোগাযোগমাধ্যমে (গবেষণাটি ফেসবুকের বিভিন্ন ধরনের ১০০টি গ্রুপের ১০ হাজার আলাপ পর্যবেক্ষণের ভিত্তিতে করা) যত গ্রুপ আছে, সেগুলোতে যা আলোচনা হয়, তার শতকরা ৮০ ভাগ সমস্যা ও অভিযোগসম্পর্কিত।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত