মালদ্বীপ দূতাবাসের মাধ্যমে গণহত্যা দিবস পালিত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৫, ২০২২ | ১১:০৫
Link Copied Successfully!
  • মোঃ আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে   ইতিহাসের জঘন্যতম গণহত্যার নিন্দা জানান এবং এই দিনকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তারা বিশ্ববাসীকে এ গণহত্যা বিষয়ে অবহিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সদ্য মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মান্যবর রিয়ার এডমিরাল জনাব এস এম আবুল কালাম আজাদ গণহত্যা দিবসে সকল শহিদদের জন্য শান্তি কামনা ও আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৫ মার্চ কালোরাতে শুরু হওয়া অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত গণহত্যায় শহিদ হয়েছিল ৩০ লাখ বাংলাদেশি। মানব জাতির ইতিহাসের ভয়ংকর ও ঘৃণ্যতম এই গণহত্যা বাঙালি জাতির অন্যতম বেদনা ও শোকের বিষয়। এই শোককে পিছনে ফেলে ৭১-এর রণাঙ্গনে বাঙালি পাকিস্তানের সুসজ্জিত হানাদার বাহিনীকে পরাজিত করেছে। তিনি বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে বাংলাদেশিরা আজ বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাই তিনি প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার মাধ্যমে ত্রিশ লাখ শহিদের ঋণ পরিশোধের উপর গুরুত্ব দেন এবং উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশীদের সাথে পরিচয় পর্ব শেষ করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- দূতাবাসের তৃতীয় সচিব জনাব মোঃ মিজানুর রহমান ভুঞা, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশীরা।
আলোচনা শেষে জাতির পিতা ও তার পরিবারের সকল শহিদ, জাতীয় চার নেতা, ২৫ মার্চের সকল শহিদ এবং মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা