পাকস্থলীতে ছয় হাজার পিচ ইয়াবা, স্বামী-স্ত্রী গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২, ২০২২ | ৩:২২
Link Copied Successfully!

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লার কোতয়ালী থানাধীন আমতলী বিশ্বরোড হতে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের সময় স্বামী-স্ত্রী গ্রেফতার ৬,১৬০ পিস ইয়াবা উদ্ধার। একটি মটর সাইকেল জব্দ।

পেটের ভেতর ৬,১৬০ পিস ইয়াবা বহন করে নিয়ে আসার পথে কুমিল্লা থেকে র‍্যাবের হাতে আটক হয়েছে স্বামী এবং স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল ১ মার্চ রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোতয়ালী থানাধীন আমতলী বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে ঐ স্বামী এবং স্ত্রীকে একটি মটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়।

এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে স্বামী এবং স্ত্রীর শরীর এক্সরে করলে তাদের প্রত্যেকের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বিশেষ পদ্ধতিতে স্বামী এবং স্ত্রীর পেটের ভিতর থেকে ৬,১৬০ পিস ইয়াবা বের করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীদ্বয় হলো, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ভাটারচর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবু তাহের রাশেদ(২৬) এবং তার স্ত্রী ২। নুরা বেগম(১৯)।

র‌্যাব-১১ িএর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব