
কভার্ডভ্যানের ভিতরে মিললো ৫১ কেজি গাঁজা

র্যাব-১১ কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা থেকে কভার্ডভ্যানের ভিতর বিশেষ কৌশলে একটি আলাদা কম্পার্টমেন্ট তৈরী করে মাদক পরিহনের সময় ৫১.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কভার্ডভ্যানও জব্দ করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২২ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিজয়পুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কভার্ডভ্যানের ভিতর বিশেষ কৌশলে একটি আলাদা কম্পার্টমেন্ট তৈরী করে মাদক পরিপহনের সময় ৫১.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো , ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার শ্রী ফলতলী গ্রামের মোঃ সালাউদ্দিন খান(২৮)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহামম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই বিশেষ কৌশলে কভার্ডভ্যানের ভিতর আলাদা কম্পার্টমেন্ট তৈরী করে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




























