এ মাসেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ | ৩:৪২
Link Copied Successfully!

আজকালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছেন বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তবে করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে। যেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে কার্যক্রম চালাতে পারে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিনটি উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবারে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি আরও বলেন, উচ্চ শিক্ষার জন্য সবার দ্বার উন্মুক্ত হয়েছে। এবারে মেধা তালিকাসহ যে হারে এইচএসসি পরীক্ষার্থী পাস করেছে, তাতে তাদের কোথাও ভর্তি সংকট হবে না। তাছাড়া সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিয়ে মেধার ভিত্তিতে সব শিক্ষার্থীকে ভর্তির সুবিধা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা সক্ষম হব।

এর আগে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এ সময় শপথ নেওয়া চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সরাসরি উপস্থিত ছাড়াও অনলাইনে ঢাকা থেকে যোগ দেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ সফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দাউদ হোসেন চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব