
কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ জহির গ্রেফতার

র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল ২৬ জানুয়ারি কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন ০৬নং পূর্ব জোড় কানন ইউপিস্থ লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ কেজি গাঁজসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার জগপুর লালবাগ গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ জহির হোসেন(৩০)।


প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এই
বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেজানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।




























