লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর সুমন জীবিত উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৯, ২০২০ | ১১:৩৪
Link Copied Successfully!

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় একজনকে ১২ ঘণ্টা পর সুমন (৩২) নামে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লঞ্চ ডুবির ১৩ ঘণ্টা রাত ১০টায় এক জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তাই আপাতত নাম ঠিকানা কিছুই জানা সম্ভব হয়নি।

জানা যায়, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে এখনও উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইয়ার লিফটিং প্রক্রিয়ায় লঞ্চ উপরের দিকে উঠানোর চেষ্টা করছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তখনই লঞ্চের নিচ থেকে এই ব্যক্তিটি ভেসে উঠেন। জীবিত থাকলেও তিনি এখন পর্যন্ত কথা বলতে পারছেন না। তাই নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাকে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। ময়ূর–২ নামের আরেকটি লঞ্চ সদরঘাট লালপট্টি থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। ওই লঞ্চটি মর্নিং বার্ডকে ধাক্কা দেয়। সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় নদীতে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে সার্ভিস ও কোস্টগার্ড।উদ্ধার ৩২ জনের মধ্যে ৩০ জনের নাম পরিচয় পাওয়া গেছে। রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত মিটফোর্ড হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই এই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। (বার্তা২৪.কম)

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা