ইমামতির দ্বন্দ্বে মাওলানা নুরীকে খুন দাবী পরিবারের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২১ | ৯:২৮
Link Copied Successfully!

ইমামতির দ্বন্দ্বে খুৃন করা হয় মাওলানা সুলতান উদ্দিন নুরীকে। তার প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন তার অসহায় পরিবার। চার ছেলেকে নিয়ে নুরী হত্যার বিচার দাবি করেন শারিরীক প্রতিবন্ধী স্ত্রী হেলেনা বেগম। কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মাওলানা সুলতান উদ্দিন নুরীর বড় ছেলে ওবায়দুল্লাহ বলেন, প্রকৃত আসামিদের বাঁচাতে বার বার বাবার হত্যা মামলা তদন্ত ভিন্ন দিকে নেয়া হয়েছে। মৃত্যুর পূর্বে বাবার উপর বেশ কয়েকবার হামলা করেছেন এরশাদুর রহমান মুজাহেদী ওরফে বাচ্চু মৌলভীর ছেলে মাহবুব ও তার সঙ্গীরা। কারণ মাহবুব চাইতো তার পিতা বাচ্চু মৌলভী স্থানীয় মসজিদটিতে ইমামতি করুক। সর্বশেষ তার পিতাকে আঘাতের পর মাহবুবকে গ্রেফতার করে পুলিশ। কোনো অদৃশ্য কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে কাউছার ও মোবারক নামে দুজনের নাম মামলার চার্জশীটে উল্লেখ করা হয়। মোবারকের পিতার নাম ভুল করে একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। কাউছার একজন সহজ সরল মানুষ। পেশায় সে মাছ বিক্রি করে। আমার পিতাকে আহত অবস্থায় দেখে সে লোকজনকে খবর দেয়। এদিকে মোবারক পুলিশে চাকরি করে। সে এই দিন এলাকায় ছিলো না। সঠিক তদন্ত হলে সত্য ঘটনা ও মূল আসামিরা বেরিয়ে আসবে। আমরা প্রকৃত আসামিদের গ্রেফতারে পিবিআইয়ের সহায়তা চেয়েছি। কিন্তু পিবিআই দেবিদ্বার থানার পূর্বের তদন্ত রিপোর্টের অনুরুপ প্রতিবেদন আদালতে প্রেরণ করে। এবিষয়ে আমরা আদালতে নারাজি দিয়েছি। আমরা প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চাই।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক মতিউর রহমান বলেন,আমি তদন্তে যা পেয়েছি তা অভিযোগপত্রে উল্লেখ করেছি। এবিষয়ে আমার আর কোন বক্তব্য নেই।

বিজ্ঞাপন

উল্লেখ্য-২০১৯ সালের ১০ অক্টোবর দেবিদ্বার উপজেলার মুগসাইর সুন্নীয়া জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হলে রাস্তায় হামলা করা হয় মাওলানা সুলতান উদ্দিন নুরীর উপর। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ২৯ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে সুলতান উদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ বাদী হয়ে মাহবুবুর রহমানকে প্রধান আসামি করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাওলানা সুলতান উদ্দিন নুরী পাশের ব্রাহ্মœণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা