কুমিল্লায় কাউন্সিলর ও তাঁর সহযোগী হত্যার এক মাস, হত্যাকারীদের নাম জানতে চায় পরিবার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২১ | ৪:৪০
Link Copied Successfully!

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ডের এক মাস পূর্ণ হলো আজ বুধবার। পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নেপথ্যের মূল হোতাদের নাম জানতে চান। একই সঙ্গে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর নাম–ঠিকানা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তাঁরা।

গত ২২ নভেম্বর বিকেল সাড়ে চারটায় কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া থ্রিস্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাউন্সিলর মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন।

হত্যা মামলার বাদী ও কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন গতকাল মঙ্গলবার সকালে কাউন্সিলর কার্যালয়ের সামনে বলেন, এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারীর নাম আসছে না। দিন দিন বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্রসফায়ারে যাঁরা মারা গেছেন, এটা কোনো সমস্যার সমাধান না। এর পেছনে মূল হোতা কারা, তা বের করতে হবে। পুলিশের সেটা প্রকাশ করা উচিত। এ হত্যাকাণ্ডের মূল হোতা কে, তা জনগণের জানা উচিত।

বিজ্ঞাপন

কাল দুপুরে কাউন্সিলর মো. সোহেলের বাসায় তাঁর একমাত্র ছেলে সৈয়দ মো. হাফিজুল ইসলাম নাদিম বলেন, যাঁরা কাজটা ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনা হয়নি। যাঁরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাঁরা তো এমনি এমনি করেননি। যাঁরা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছেন, তাঁদের আইনের আওতায় আনা হোক।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, রিমান্ডে ও আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া আসামিরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত