
দেয়ার কথা চাকরী, কেড়ে নিলো সম্ভ্রম


র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন নিশ্চিন্তপুর এলাকা থেকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষন করার দায়ে একজন ধর্ষক গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার দক্ষিণ তেতাভূমি (মোল্লা বাড়ি) গ্রামের মৃতঃ আঃ কাদের এর ছেলে কাউছার আহমেদ (৪১) গত ১৮ জুন ২০২১ হতে ০৮ আগস্ট ২০২০ ইং তারিখ পর্যন্ত চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একজন নারীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। পরবতীর্তে ধর্ষনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
বিষয়টি নিয়ে ভিকটিম ২৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর নিকট একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের পর থেকে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। প্রাথমিক ভাবে জানতে পারে ভিকটিম একটি মোবাইল কোম্পানীতে চকুরীরত অবস্থায় কুমিল্লা সেনা মার্কেট এলাকায় ধর্ষকের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাধে ধর্ষক নিজেকে সেনাবহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেয়।


তাছাড়া ধর্ষক নিজেকে “চযরষরঢ়ং ঊষবপঃৎড়হরপং ইধহমষধফবংয চাঃ. খঃফ.” এর কান্ট্রি ম্যানেজার বলে পরিচয় দেয় এবং ভিকটিমকে উক্ত কোম্পানীতে অধিক বেতনে পিএস হিসেবে নিয়োগ দেয়। চযরষরঢ়ং কোম্পানীর কোন অফিস কুমিল্লাতে না থাকায় ধর্ষক ভিকটিমকে নিয়ে কুমিল্লার বিভিন্ন স্থানে কোম্পানীর অফিস এর জন্য জায়গা খোঁজ করতে থাকে
এবং তখন থেকেই কুমিল্লার বিভিন্ন স্থানে ভিকটিমকে ধর্ষন করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪ সেপ্টম্বর ২০২১ ইং তারিখ গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ধানাধীন নিশ্চিন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষক কাউছার আহমেদ (৪১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত নারীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের ছবি ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি প্রাদান করার বিষয়টি স্বীকার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।




























