গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ২

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২১ | ১১:০০
Link Copied Successfully!

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক গৃহবধূকে স্বামী ও দেবর কর্তৃক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পর পুলিশ দুই অভিযুক্তকে আটক করে।
আটককৃতরা হলো স্বামী আমির হোসেন (৪০) ও তার বোন হাসিনা বেগম। তারা উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মাদীয় মিয়া বাড়ির মৃত মছিজ উদ্দিনের ছেলে-মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আমেনা বেগমকে (৩০) শনিবার বিকাল ৪টার দিকে তার স্বামী আমির হোসেন ও দেবর এরশাদ নির্দয়ভাবে চুলের মুঠি ধরে, লাঠি পেটা এবং চড়থাপ্পড়, কিলঘুষিসহ ব্যাপক মারধর করে আহত করে। ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা তার বাবার বাড়ি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গিয়ে চিকিৎসা নেন।

গৃহবধূ আমেনাকে নির্যাতনের ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির ও এরশাদ মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের ভয়ে কেউ এসব ঘটনার প্রতিবাদ করার সাহস পায় না।

বিজ্ঞাপন

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, শনিবার বিকালে গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনায় আরেক হোতা গৃহবধূর দেবর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন ছিল বলেও জানান ওসি।

সূত্র:যুগান্তর

বিজ্ঞাপন

W/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা