নয় চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২১ | ২:৩৭
Link Copied Successfully!

পৃথক অভিযানে নয় চাঁদাবাজ চক্রকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।  র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিণ চান্দিনা ও দেবিদ্বার থেকে পরিবহনে চাঁদাবাজ চক্রের নয় জন সক্রিয় সদস্য গ্রেফতার করে। ওইসময় চাঁদা আদায়ের নগদ ৩০,৮৭০ টাকা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১  সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট কুমিল্লা জেলার সদর
দক্ষিণ থানাধীন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-১১ ।

গ্রেফতারকৃতরা হলো , কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মোঃ আকাশ (১৯),  নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মোঃ আব্দুল আলী (৩২), কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের পরদেশ আহম্মেদ ভূইয়ার ছেলে মোঃ তৌফিকুর রহমান মারুফ (১৯), কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম (২১),  কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার রায়পুর গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ আব্দুল হক (২৭),  কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার কালিকিংকনপুর গ্রামের মৃত মোসলেম
মিয়ার ছেলে মোঃ ইউনুছ আরিফ (২৭)।

বিজ্ঞাপন

এ সময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ৬০টি ভূয়া রশিদসহ চাঁদা আদায়ের নগদ ২২,৭০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট  কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয় বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে।  অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার চান্দিনা থানার নাওতলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ আব্দুল হক (৪২), কুমিল্লা জেলার চান্দিনা থানার নাওতলা গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মোঃ রবিউল্লা (৪০)। ওইসময় তাদের নিকট থেকে চাঁদা আদায়ের নগদ ৫,৫২০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন বাগুর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো , কুমিল্লা জেলার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে মোঃ রবিউল আলম (৪৫)। ওইসময়ে তার নিকট থেকে চাঁদা আদায়ের ৭০টি ভূয়া রশিদসহ চাঁদা আদায়ের নগদ ৩,০২০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

কুমিল্লা র‌্যাব-১১ এর মেজর মোহাম্মদ সাকিল হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পপুলার বিডিনিউজকে জানান,  তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পরিবহন চাঁদাবাজমুক্ত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা