র‌্যাব-১১ হাতে পিস্তল ও মাদকসহ গ্রেফতার চার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩১, ২০২১ | ৭:১৭
Link Copied Successfully!

পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিন থানাধীন সুবর্নপুর এলাকা হতে ০৪ রাউন্ড পিস্তলের গুলি ও ০৪টি ১২ বোর শটগানের কার্তুজসহ একজন এবং চৌদ্দগ্রাম মডেল থানার আব্দুল্লাপুর এলাকা থেকে ০২টি ১২ বোর শটগানের কার্তুজসহ একজন সন্ত্রাসী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ আগস্ট রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০৪ রাউন্ড
পিস্তলের গুলি এবং ০৪টি ১২ বোর শটগানের কার্তুজসহ একজন সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার সুবর্নপুর গ্রামের তাজুল ইসলাম এর ছেলে মোঃ বাহাদুর ইসলাম স্বপন (৪০)। অপর একটি অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ আগস্ট রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার আব্দুল্লাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।  অভিযানে ০২টি ১২ বোর শটগানের কার্তুজসহ একজন সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার আব্দুল্লাপুর গ্রামের আব্দুল সোবহান এর ছেলে মোঃ সোহরাব হোসেন (২১)।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যায় তারা দীর্ঘদিন যাবৎ সদর দক্ষিন মডেল এবং চৌদ্দগ্রাম মডেল থানা এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে চিহ্নিত সন্ত্রাসীদের সাথে গোপনে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম
পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানাধীন জগমোহনপুর এলাকা
থেকে ০৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ আগস্ট  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন জগমোহনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয় হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার জগমোহনপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার এর ছেলে মোঃ আবুল হাসেম (৩৫),  চৌদ্দগ্রাম মডেল থানার জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিন এর ছেলে মোঃ মাসুদ রানা (২০)।

তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব