
দুই মোটরসাইকেলসহ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১


পৃথক অভিযানে র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালি এবং সদর দক্ষিণ থেকে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় মোট ০৫ কেজি গাঁজা ও ৮৮ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। ওইসময় দুইটি মোটর সাইকেল জব্দ করে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ আগস্ট মধ্য রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। প্রথমে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় এক কেজি একশত গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওরা গ্রামের মতিন মিয়ার ছেলে মোঃ পারভেজ
মিয়া (২৮)।


এছাড়াও র্যাব-১১ আরেকটি অভিযানে সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় তিন কেজি নয়শত গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম থানার তুলাতলী বেলঘর গ্রামের মোঃ জসিম এর ছেলে মোঃ ফাহিম হোসেন
(২২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উভয় ক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেল দুইটি জব্দ করা হয়।
কুমিল্লা র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।




























