শুক্রবার কচুয়ায় করোনায় চার জনের মৃত্যু

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুলাই ৩১, ২০২১ | ১:২৩
Link Copied Successfully!

করোনা সংক্রমন ও উপসর্গ নিয়ে কচুয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে কোয়া গ্রামের মনোয়ারা বেগম (৬০), খাজুরিয়া-লক্ষীপুর গ্রামের আমেনা বেগম (৬৫), কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নলুয়া গ্রামের আলী আকবর (৬৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এছাড়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের বর্ধন বাড়ির ভুলু বেগম (৬৩) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে বলে তাদের পরিবারের সদস্যরা জানান।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, আগামী রবিবারের মধ্যে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট চালু হওয়ার কথা রয়েছে। প্লান্ট স্থাপনে নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদার তাঁকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি। এটি চালু হলেই করোনায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে।

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য চাঁদপুরের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ড থাকলেও তাতে করোনা আক্রান্ত রোগীর তেমন ভর্তি নেই। অথচ চাঁদপুর সদর হাসপাতালে ১২০ শয্যা থাকলেও ধারণ ক্ষমতারও বেশি রোগী ভর্তি হয়ে মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছে।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা