লক্ষ্মীপুরে চার বছরের শিশুকে ধর্ষণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৫, ২০২১ | ৮:৫৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নে চার বছরের এক শিশুকে ধর্ষণ করেছে সবুজ খান (১৮) নামের এক যুবক।

২৪ জুন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ কমলা পুর গ্রামে একটি মুরগির ফার্মে এ ঘটনা ঘটে। ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন।

ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ হাসপাতালে শিশুটিকে দেখতে যান।

বিজ্ঞাপন

শিশুর পিতা ও তার নানা জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির দাদি পার্শ্ববর্তী বাড়ি থেকে টিউবওয়েলের পানি আনতে গেলে তার পেছনে পেছনে শিশুটি যান।

এসময় পথিমধ্যে দাদির অজান্তে একই এলাকার মৃত আজিজ খানের ছেলে সবুজ খান শিশুটির মুখ চাপ দিয়ে তাকে একটি মুরগির ফার্ম এ নিয়ে যান। সেখানে সবুজ খান তার গায়ের পোশাক টেনে ছিড়ে খুলে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে বলেও স্বজনদের অভিযোগ। পরে শিশুটির বড় ভাই তাকে খুঁজতে বেরিয়ে তার চিৎকার শুনে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।

পরে স্বজনদের খবর দিলে পরিবারের লোকজন গিয়ে তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন বলে তারা জানান।

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির বাবা আজ রাতে চাঁদপুর মডেল থানায় দর্শনের একটি লিখিত অভিযোগ করেন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা