দুদিন পর ভুট্টাখেতে কিশোরীর গলিত লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২১ | ৩:০৪
Link Copied Successfully!

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের দুদিন পর ভুট্টাখেতে পাওয়া গেছে কিশোরীর গলিত লাশ। শনিবার রাতে উপজেলার ভাংনি ইউনিয়নের বউরাকোট গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই কিশোরীর নাম মোসলেমা খাতুন (১৫)। সে উপজেলার বউরাকোট গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল মোসলেমা।

বিজ্ঞাপন

নিহত ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,  বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মোসলেমা। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মিঠাপুকুর থানা-পুলিশকে জানান। বিকেলে মোসলেমার বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে হঠাৎ পচা গন্ধ ভেসে আসে। এর সূত্র ধরে ভুট্টাখেতের মাঝখানে গিয়ে স্থানীয় লোকজন মোসলেমার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা