রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের দুদিন পর ভুট্টাখেতে পাওয়া গেছে কিশোরীর গলিত লাশ। শনিবার রাতে উপজেলার ভাংনি ইউনিয়নের বউরাকোট গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ওই কিশোরীর নাম মোসলেমা খাতুন (১৫)। সে উপজেলার বউরাকোট গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল মোসলেমা।
নিহত ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মোসলেমা। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মিঠাপুকুর থানা-পুলিশকে জানান। বিকেলে মোসলেমার বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে হঠাৎ পচা গন্ধ ভেসে আসে। এর সূত্র ধরে ভুট্টাখেতের মাঝখানে গিয়ে স্থানীয় লোকজন মোসলেমার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সূত্র:প্রথম আলো
H/N