Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ১১:১১
Link Copied Successfully!

মিল্লার তিতাসে বাসায় ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি হাতেনাতে আটক হয়েছে। পুলিশের তালিকা অনুসারে আটক ব্যক্তি কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত সদস্য শরীফ আহম্মেদ সরকার এর আগে অস্ত্রসহ কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শরীফ আহম্মেদ সরকারের বাড়ি তিতাস উপজেলার কৈয়ারপাড় রায়পুর গ্রামে। সে এলাকায় চিহ্নিত ডাকাত সদস্য। স্থানীদের ভয়ভীতি দেখিয়ে শরীফ তার রায়পুর গ্রামের জামে মসজিদের সভাপতি হয়েছেন বলে জানান ২নং জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান।

তিনি জানান,শরীফ স্থানীয়দের জন্য একজন ভয়েঙ্কর নাম।
সে শুধু তিতাসে নয়,কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রায়পুর জামে মসজিদের সভাপতি হয়েছেন মসজিদের মুসল্লি ও স্থানীদের ভয়ভীতি দেখিয়ে।

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে তিতাসের নারান্দিয়া ইউনিয়ন ফ্রেন্ডস কাবের সভাপতির বাসায় ডাকাতি করতে গেলে শরীফকে জনতা হাতেনাতে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে। তার সঙ্গে থাকা ডা’কাত দলের ৭-৮ সদস্য পালিয়ে যায়।

তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, আটককৃত ডাকাত শরীফ কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রাতে ডাকাতির ঘটনায় আটকের ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা