পবিত্র শবে মেরাজ আজ : চাঁদপুরের কর্মসূচি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২১ | ৫:২২
Link Copied Successfully!

পবিত্র শবেমেরাজ আজ। মহিমান্বিত এ রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহর সান্নিধ্য লাভ করে ধন্য হন । মহান ফেরেশতা হজরত জিবরাইল (আ.) ও হজরত মিকাইলের (আ.) সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে কাবা শরিফ থেকে মসজিদে আকসা হয়ে প্রথম আসমানে পৌঁছান। তারপর সপ্তম

আল্লাহতায়ালা বলেন, ‘পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি তাঁর বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে জায়গার আশপাশে তিনি বরকত দান করেছেন-ভ্রমণ করালেন, যাতে তিনি তাকে তাঁর নিদর্শনগুলো দেখাতে পারেন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা’। (সূরা বনি ইসরাইল : ১)

আল্লাহপাক তাঁর হাবিব (সা.)কে বিশেষ অভ্যর্থনায় মেরাজে নিয়ে যে সম্মাননা দিয়েছেন তার বর্ণনা কালামে পাকে বিবৃত হয়েছে এভাবে:‘তখন তিনি ঊর্ধ্ব জগতে। তারপর তিনি তাঁর কাছাকাছি হলেন,আরও অনেক কাছে। তখন তাদের মধ্যে দুই ধনুক পরিমাণ বা এর চেয়েও কম পরিমাণ ব্যবধান ছিল। তখন আল্লাহপাক তাঁর প্রতি যা প্রত্যাদেশ করার করলেন। তিনি যা দেখেছেন তা বিশ্বাস করতে অস্বীকার করেননি। তিনি যা দেখেছেন, তোমরা কি তাঁর সঙ্গে এ বিষয়ে তর্ক করবে? নিশ্চয়ই তিনি তাঁকে আরেকবার দেখেছিলেন।

বিজ্ঞাপন

প্রান্তবর্তী সিদরা গাছের কাছে। যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। যখন গাছটি আচ্ছাদিত ছিল যা দিয়ে তা আচ্ছাদিত হওয়ার ছিল। তাঁর দৃষ্টিবিভ্রম হয়নি,তাঁর দৃষ্টি লক্ষ্যবিচ্যুত হয়নি। তিনি তাঁর রবের মহান নিদর্শনাবলি দেখেছেন। (সূরা আন নাজম) এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে খোদার আরশে যান।

আল্লাহতায়ালা বলেন, ‘পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি তাঁর বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে জায়গার আশপাশে তিনি বরকত দান করেছেন-ভ্রমণ করালেন,যাতে তিনি তাকে তাঁর নিদর্শনগুলো দেখাতে পারেন,নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা’। (সূরা বনি ইসরাইল : ১)

পবিত্র শবে মেরাজ উপলক্ষে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন এর কার্যালয়ে সকাল ১১ টায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. খলিলুর রহমান। প্রধান আলোচক ছিলেন চাঁদপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সাইফুল্লাহ ।

বিজ্ঞাপন

দোয়া মাহফিল ও মিলাদ উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন এবং শবে মেরাজের তাৎপর্য আলোচনা করেন।
এছাড়াও জেলার সকল মসজিদে স্বাস্থ্য বিধি পারন করে মসজিদে মসজিদে করোনা মহামারি থেকে পরিত্রাণ পেতে ও দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.খলিলুর রহমান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব