ঢাবি’র ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় কচুয়ায় মানববন্ধন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ মার্চ ৮, ২০২১ | ৮:২৫
Link Copied Successfully!

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান জাহাঙ্গীর সুজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কচুয়ায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮মার্চ সোমবার মেধাবী ছাত্র হাসান জাহাঙ্গীর সুজনের কচুযা পৌরসভার কড়ইয়া গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে ঢাকা -কচুয়া সড়কের বিশ্বরোডে মানব বন্ধন করেছে।

মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তাগন বলেন হাসান জাহাঙ্গীর সুজন সম্প্রতি তার এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক করাবরীরা তার উপর ৩ মার্চ রাতে অতর্কিত হমালা করে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়। মানব বন্ধনে অংশগ্রহনকারীগন অচিরেই হামলার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কড়ইয়া গ্রামের সাবেক কাউন্সিলর মো: শাহজাহান, বর্তমান কাউন্সিলর আমিনুল হক, উপজেলা যুবলীগরে দপ্তর সম্পাদক মাইন উদ্দিন সবুজ, পৌর যুবলীগ নেতা গাজী ফারুক, চাঁদপুর পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা ও মো: আহসানউল্লাহ ।

বিজ্ঞাপন

প্রসংগত: হামলার ঘটনায় সুজনের ভাই ইলিয়াছ হোসেন বাদী হয়ে কোয়া গ্রামের মৃত আলম খানের ছেলে হাবিব খানসহ ৫জনকে এজহার নামীয় ও অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে কচুয়ায় থানায় ৪ মার্চ একটি মামলা দায়ের করে। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ ওই মামলার আসামী হাবিব খান, আহাদ খান ও এলাহীকে গ্রেফতার করে ৪ মার্চ চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা