ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় বাক প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দিয়েছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২১ | ৬:২২
Link Copied Successfully!

নারী দিবসের আগের দিন ভয়ানক একটা ঘটনা ঘটেছে রাজধানীর কেরানীগঞ্জে। ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী এক নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দিয়েছে ‘এন মল্লিক’ কম্পানির বাসের হেল্পার। সেই নারীকে ছুড়ে ফেলার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। এন মল্লিক বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

ভিডিওতে দেখা যায়, রবিবার সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। মাটিতে ছুড়ে ফেলে দেওয়া ওই নারী বাক‌প্রতিবন্ধী। তিনি মাটিতে পরে প্রচণ্ড ব্যথায় গোঙাচ্ছিলেন। সাথে সাথে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন।

বাকপ্রতিবন্ধী হওয়ায় ওই নারী টাইলসের ওপর লিখে তাকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ সম্পর্কে উপস্থিত জনতাকে জানান। এরপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইছে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করছিলাম’।

বিজ্ঞাপন

জানা গেছে, নারীকে ছুড়ে ফেলা ‘এন মল্লিক’ কম্পানির বাসের হেল্পারের নাম হাসান (২২)। তার বাড়ি নবাবগঞ্জের জয়কৃষ্ণ এলাকায়। বাসটির চালক ছিলেন সবুজ মিয়া (৪০)। একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণে অভিযুক্তদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেছেন স্থানীয় জনতা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা