বেড়ালের আক্রমণে প্লেন

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ৩:৩২
Link Copied Successfully!

বিমানের দুর্ঘটনা সম্পর্কে কম বেশি সকলেরই জানা আছে। বিশেষ করে হলিউডের বিভিন্ন সিনেমার দৌলতে কি কি ভাবে বিমান দুর্ঘটনা ঘটতে পারে তা নিয়ে অনেকের রয়েছে বেশ পরিস্কার ধারনা। কিন্তু, এক বেড়ালের আক্রমণ থেকে বাঁচার জন্য আপতকালীন পরিস্থিতিতে একটি বিমানকে বিমানবন্দরে ল্যান্ড করাতে হবে এমনটা ভাবতে পারেনি কেউই।

তবে সম্প্রতি এই ধরনের এক ঘটনা সামনে আসার ফলে অবাক হয়েছেন সকলে। এই ধরনের ঘটনা ঘটেছে কাতারগামী একটি বিমানে। বেড়ালের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বাধ্য হয়ে ওই বিমানকে সুদানের রাজধানী খারতুমে ল্যান্ড করানো হয়। তারপর সেখান থেকে ওই বিমানকে বের করে নিয়ে আসা হয়। জানা গেছে, ককপিটের ভেতরে ঢুকে ওই বিমান চালক থেকে শুরু করে বাকি কয়েকজনের উপরে আক্রমণ করেছিল ওই বেড়াল। আর সেই কারণেই আতঙ্কিত হয়েই ওই বিমানকে নামিয়ে আনা হয়। খবর কলকাতা টুয়েন্টি ফোরের।

রাতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময়েই মনে হয়েছে কোনভাবে ওই বিড়াল ঢুকে গিয়েছিল ওই বিমানের মধ্যে। স্থানীয় সংবাদ মাধ্যম অনুসারে জানা গিয়েছে ওই বিড়ালকে প্রাথমিক ভাবে এক ক্রু সদস্য দেখতে পেয়েছিলেন। খারতুম থেকে বিমান ছাড়ার আধঘণ্টার মধ্যেই সকলের সামনে এসেছিল ওই বিড়াল। তারপরেই ওই বেড়াল সকলকে আক্রমণ করা শুরু করে।

বিজ্ঞাপন

যদিও ওই বেড়ালকে ধরার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোন ভাবেই ধরা যায়নি ওই বিড়ালকে। বিমান পরিস্কার করার সময়েই কোন ভাবে ওই বিড়াল ভেতরে ঢুকে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। আর তারপরে সেখানেই রীতিমত ঘুমিয়ে পরেছিল। কিন্তু ওই বিমান চালু হওয়ার ফলে ঘুম ভেঙ্গে যায় ওই বেড়ালের ।

আর তারপরে বেরিয়ে এসে সকলকে আক্রমণ করতে শুরু করে। আর সেই কারণেই যাতে কোন ভাবে দুর্ঘটনা না ঘটে তাই দ্রুত ওই বিমানকে ল্যান্ড করানো হয়। তারপরে বিমানের ভেতর থেকে ওই বেড়ালকে বের করে নিয়ে আসা হয়। বেড়ালের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্লেনের ল্যান্ড করানো কার্যত বিরল। তবে এই ঘটনা সামনে আসার ফলে অবাক হয়ে গিয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা