
আলোর দিশারী সামাজিক সংগঠনের দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ
Link Copied Successfully!

মঙ্গলবার রাতে হাজীগঞ্জের উত্তর পাঁচই-ভাউরপাড়া গ্রামে শীতার্তদের মাঝে দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ করে আলোর দিশারী সামাজিক সংগঠন।


ওই সময় সংগঠনটির সভাপতি বলেন, আমাদের উদ্দেশ্য জনপ্রিয়তা নয়, , আমাদের উদ্দেশ্য হলো অসহায় দরিদ্রদের কষ্ট বিমোচন এবং একটি আলোকিত সমাজ গঠন। আমরা চাই সমাজ থেকে দারিদ্রের কালো হাত সরে গিয়ে একটি উন্নত সমাজ গড়ে তুলতে। আমাদের সংগঠনটি মাদক বিরোধি একটি সংগঠন।

তিনি আরো বলেন, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছর আমরা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও গাইড বিতরণ করে থাকি।
তিনি সমাজ ও দেশের সকলকে সংগঠনটির পাশে থাকার আহ্বান জানান।
তাছাড়া সংগঠনটি প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, মেধাবিদের পুরস্কার বিতরন, রক্তদান পকল্প, মাদক বিরোধি অভিযান সহ সকল সামাজিক কর্মকান্ডে নিরঙ্কুস অবদান রেখে আসছে।




























