তোমাদের ও আমাদের বই উৎসব

Default User
শাহিনা আক্তার
আপডেটঃ জানুয়ারি ২, ২০২১ | ১:২৪
Link Copied Successfully!

আজ ইংরেজি নববর্ষের প্রথম দিনে

বইয়ের গন্ধে হৃদয় গহীনে

জ্ঞানের সুবাস ছড়ায়
কোমলমতি সর্বস্তরের শিক্ষার্থীর মাঝে।
এ কেমন অস্থিরতা চলছে সমস্ত শরীরে।
টেবিলের উপরে বইগুলো সাজানো
লাল ফিতা, নীল ফিতার ফুল দ্বারা।
স্যারদের বক্তব্যের পালা শেষ হচ্ছে না,
কখন পাবো বইয়ের বান্ডেল টি?
বুকের মধ্যে দুটি হাত চেপে ধরে
দৌড় দিব বাড়ির দিকে ।

বিজ্ঞাপন

সে হাহাকারে ঘন্টা বাজায় মনের মাঝে।
নতুন বইয়ের আনন্দে শিহরণ জাগে
শরীরের প্রত্যেকটি পরোতে পরোতে।
সত্যিই তোমরা ভাগ্যবান!
তোমাদের বইগুলো বাহারি মলাটে,
মোটা কাগজে, আকর্ষণীয় লেখা,
ছবিতে ছবিতে কথা বলে।

আর আমাদের বইগুলো ছিল-
জরাজীর্ণ শরীর!
সুবাস তো দূরের কথা গন্ধও ছিল না।
পাতার কোনাগুলো ক্ষতবিক্ষত
কত অপারেশনের সেলাই ছিল তার মাঝে
তবুও রেখেছি যত্ন করে
পড়েছি আনন্দ সহকারে।

লেখকঃ-

বিজ্ঞাপন

শাহিনা আক্তার

বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সহকারী শিক্ষিকা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব