ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ১২:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর মধ্যে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এবং তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় বাজারের আরও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

​ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, বাজারের হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি ওষুধের ফার্মেসি, একটি জুতার দোকান এবং কয়েকটি মুদি দোকান রয়েছে।

বিজ্ঞাপন

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু