কচুয়ায় নাম-পরিচয়হীন এক তরুণী উদ্ধার, পরিবারের সন্ধান কামনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১১:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া থানায় বর্তমানে নাম-পরিচয়হীন ও বাকপ্রতিবন্ধী এক তরুণী অবস্থান করছেন। নিজের নাম বা পরিবারের ঠিকানা কিছুই বলতে না পারায় মেয়েটিকে নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় প্রশাসন। তার সঠিক পরিচয় ও স্বজনদের খুঁজে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

​জানা গেছে, সম্প্রতি তরুণীটিকে কচুয়া থানা এলাকায় পাওয়া যায়। তিনি কথা বলতে না পারায় তার পরিচয় বা বাড়ির ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। বর্তমানে তিনি কচুয়া থানা পুলিশের নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

​পুলিশ ও সংশ্লিষ্টরা মনে করছেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন বা বাকপ্রতিবন্ধী হওয়ায় পথ হারিয়ে কচুয়া পর্যন্ত চলে আসতে পারেন। তার পরিবার হয়তো অনেক দিন ধরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।

বিজ্ঞাপন

​উদ্ধার হওয়া এই তরুণীর কোনো স্বজন বা পরিচিত কেউ যদি তাকে চিনে থাকেন কিংবা তার পরিবারের নাম-ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে অবিলম্বে ওসি কচুয়া (মোবাইল নম্বর: ০১৩২০১১৬১০১) এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। একটিমাত্র তথ্য বা শেয়ার হয়তো মেয়েটিকে তার পরিবারে ফিরিয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা