‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২৬ | ১০:১৪
Link Copied Successfully!

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কচুয়া উপজেলার কড়ইয়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় কচুয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে আসেন।
‎
‎পূজামণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎
‎সাবেক জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
‎
‎এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে কুশলাদি এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
‎
‎এসময় উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির,মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপুর শাখার অতিরিক্ত পরিচালক মো. মিজানুর রহমান,কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল ঘোষ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফণী ভূষন মজুমদার তাপু,সাধারন সম্পাদক বিকাশ সাহা,উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান,পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারি সেলিম,উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব বিণয় সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু ঠিকাদারের গাফিলতির কারনে, মতলবের মাছুয়াখাল -চারটভাঙ্গা সড়কের কাজ শেষ হয়নি ৪ বছরেও  ‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায় কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়াজির প্রার্থীতা ঘোষণা ফরিদগঞ্জে জালনোটসহ চার নারী আটক, পুলিশের কাছে দিলেন ব্যবসায়ীরা চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড মতলব দক্ষিণে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী