হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায়

Reporter
কারুজ্জামান টুটুল
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২৬ | ১:৩৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১ কিশোরকে আটক করা হয়েছে। পরে অভিবাবকদেরকে ডেকে মুসলেকা দিয়ে জিম্মায় দেয়া হয়। রোববার (১৮ অক্টোবর ২০২৬) দিনগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কিশোরদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় ১১ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা রাতে ঘোরাফেরা করার কারণ সম্পর্কে কোন প্রকার সদুত্তর দিতে পারেনি। আটককৃত কিশোররা রাতেরবেলা অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা না করার মর্মে পুলিশকে আশ্বস্থ করে এবং তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরুপ কোন তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের নিমিত্তে তাদের অবিভাবকের জিম্মায় দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার আলম ভূঁইয়া ওসি (তদন্ত) রাজীব শর্মা।

বিজ্ঞাপন

অফিসার ইনচার্জ কাওসার আলম ভূঁইয়া বলেন, রাতে অযাচিতভাবে ঘোরাফেরা করা মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোরদেরকে দূরে রাখার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায় কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়াজির প্রার্থীতা ঘোষণা ফরিদগঞ্জে জালনোটসহ চার নারী আটক, পুলিশের কাছে দিলেন ব্যবসায়ীরা চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড মতলব দক্ষিণে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী কারাগারে সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মিয়াজী প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, প্রতিবাদে মানববন্ধন কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জন একই পরিবারের কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত বহু কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদাদাবি ও হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩ মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক