রশিদপুর দাখিল মাদ্রাসায় ৪টি সিলিং ফ্যান উপহার দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৬ | ১১:৫৪
Link Copied Successfully!

তীব্র গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলা রশিদপুর দাখিল মাদ্রাসায় ৪টি সিলিং ফ্যান উপহার দিয়েছে সামাজিক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা”।

সোমবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফ্যানগুলো হস্তান্তর করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে পাঠদানে ব্যাঘাত ঘটছিল। শিক্ষার্থীদের জন্য একটি আরামদায়ক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফ্যান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন গাজী, সদস্য জয়নাল আবেদিন ও জসিম উদ্দিন।

এসময় রশিদপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ সংগঠনের এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নতুন ফ্যানগুলো চালুর ফলে শিক্ষার্থীরা এখন গরমের কষ্ট থেকে মুক্তি পাবে। এজন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তারা।

বিজ্ঞাপন

সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা