কচুয়ায় ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২০ | ৯:০২
Link Copied Successfully!

কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোফায়েল হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকতা মো: জাহাঙ্গীর আলম (লিটন) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইৎ এর পরিচালক, ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির জন্যই এই প্রশিক্ষণ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছেন। তিনি এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে এই নির্দেশনা প্রদান করেছেন। তাঁর নির্দেশনার সফল বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক মো: লুৎফর রহমান, কুমিল্লা আঞ্চালিক অফিসের ভারপ্রাপ্ত অতিরিক্তি পরিচালক, মো. আবুল কালাম আজাদ , চাঁদপুর জেলা উপ-পরিচালক মো: জালাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারক কর্মকতা মো: আব্দুল রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকতা শিবুলাল সাহা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা মো: মানিক হোসেন মজুমদার প্রমুখ। প্রশিক্ষণে ৫টি ব্যাচে মোট ৩০ জন কৃষক কৃষাণী অংশ নিচ্ছে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে মেঘদাইর (সিআইজি) সমবায় সমিতি লিমিটেড এর কৃষকদের মাঝে উপরোক্ত প্রকল্পের (এলএলপি) ১০টি সেচ পাম্প বিনামূল্যে বিতরণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা