হাইমচরে ‘জ্ঞানের আলো’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ৮:২১
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জ্ঞানের আলো’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মোল্লাকান্দি যুবসমাজ নুরু হক মনজিলা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সামাজিক ও মানবিক এ কর্মসূচিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। একই সঙ্গে স্বেচ্ছাসেবকরা রক্তদানের গুরুত্ব, উপকারিতা এবং থ্যালাসেমিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন।

বিজ্ঞাপন

‘জ্ঞানের আলো’ সংগঠনের উদ্যোক্তারা জানান, “জরুরি মুহূর্তে রোগীর জীবন বাঁচাতে রক্তের গ্রুপ জানা থাকা খুবই জরুরি। আমাদের মূল লক্ষ্য হলো, তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে ভীতি দূর করে ইতিবাচক মনোভাব তৈরি করা এবং একটি স্বেচ্ছাসেবী রক্তদাতার নেটওয়ার্ক গড়ে তোলা।”

ক্যাম্পে আগত শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “আজই প্রথম নিজের রক্তের গ্রুপ জানলাম। ভবিষ্যতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত আছি।”

কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘জ্ঞানের আলো’ সংগঠন।

বিজ্ঞাপন

সংগঠনটি জানায়, মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন