বরিশালে বিরোধপূর্ণ জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা, আদালতের নির্দেশে স্থিতাবস্থা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৬ | ১০:১৯
Link Copied Successfully!

বরিশালের বন্দর থানার কর্নকাঠী এলাকায় বিরোধপূর্ণ জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

মামলার বাদী মৌসুমী সুলতানা মিমির অভিযোগ, রাহাত তালুকদার ও তার সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক প্রবেশ করে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে এমপি মামলা নং-৫৩/২০২৬ (বন্দর) দায়ের করেন।

আদালতের নির্দেশনার পর বন্দর থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশ দিয়ে জানায়, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ সম্পত্তিতে কোনো ধরনের নির্মাণকাজ, দখল পরিবর্তন, ভোগদখলে হস্তক্ষেপ বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। একইসঙ্গে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ সম্পত্তিতে কোনো কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিরোধপূর্ণ সম্পত্তিটি বন্দর থানার কর্নকাঠী মৌজায় অবস্থিত। প্রায় ১৫ শতক ৫০ অযুতাংশ জমির মালিকানা ও দখল নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো কার্যক্রম চালানো যাবে না। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ