
হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) আলীগঞ্জস্থ ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ন কবির স্বপন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সভাপতি দুলাল মজুমদার, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাইফুল ইসলাম আখনজী, পৌর বিএনপির সদস্য মফিজুল ইসলাম রতন, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মজুমদার, বিএনপি নেতা মীর হোসেন, মাজহারুল ইসলাম শাওন, নিজাম উদ্দিন রিয়াদ, মো. জসিমসহ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ (রহ.) জামে মসজিদের খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।
এ সময় বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।








