চাঁদপুরে নেশার টাকার জন্য মাকে হত্যার ঘটনায় ছেলে রাকিব আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৬ | ২:৫৫
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার উত্তর বলিয়া গ্রামে মাদকাসক্ত ঘাতক ছেলে রাকিবের হাতে খুন হয় মা জান্নাত বেগম (৪৫)। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে সোমবার বিকালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার দ্রুত সময়ের মধ্যে পুলিশ আসামী রাকিব হোসেন (২২) কে আটক করে। এবং ঘটনার সাথে জড়িত মর্মে রাকিব ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, মৃত জান্নাত বেগম (৪৫) এর মৃতদেহ বসত ঘরের সামনে দাফনের জন্য তাহার স্বজন সহ এলাকার লোকজন মিলে প্রস্তুতি নিচ্ছে। পুলিশ মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত কালে ভিকটিম মৃত জান্নাত বেগম (৪৫) এর মাথার তালুতে, হাতে পায়ে আঘাত সহ রক্তাক্ত কাটা চিহ্ন দেখে বিষয়টি হত্যাজনক ঘটনা পরিলক্ষিত হয়। ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

মিন্টু দত্ত বলেন, হত্যার ঘটনায় চাঁদপুর সদর থানা পুলিশের চৌকস টিম হত্যার বিষয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ সহ দ্রুত তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ভিকটিমের হত্যার ঘটনায় জড়িত রাকিবকে গ্রেফতার করে। এবং হত্যার ঘটনায় ব্যবহৃত আলামত ১টি কস্টেপ পেঁচানো লাঠি জব্দ করা হয়। পরে আাসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ