
চাঁদপুরে তিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
Link Copied Successfully!


জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ- এ প্রতিপাদ্য বিসয়কে সামনে রেখে চাঁদপুরে জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও প্রযুক্তি নির্ভর ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্য তিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে বর্ণাঢ্য র্যালী নিয়ে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ১১ টি স্টল নিয়ে মেলাটি চলবে আগামী ২১ মে পর্যন্ত।
মেলার স্টলগুলোতে ভূমি ব্যবস্থাপনা স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, ই-নামজারীর আবেদন, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সাটি্ফাইড কপি পাওয়ার আবেদনসহ ভূমি সেবার সকল প্রকার তথ্য প্রদান করা হবে।


মেলায় জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সহায়তা কেন্দ্রসহ ১১ টি স্টল রয়েছে।








