মুহাদ্দিস মাছুম বিল্লাহ্ বাগদাদী (এম.ফিল) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৪, ২০২৬ | ১০:৫৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ বড়কুল দরবার শরীফের পীর হযরতুল আল্লামা আলহাজ্জ মোহাম্মদ হেদায়েত উল্লাহ আলক্বাদেরী (মাঃজিঃআঃ)এর বড় সাহেবজাদা ও চাঁদপুর জেলায় অবস্হিত দাসাদী ডি.এস.আই.এস স্নাতকোত্তর কামিল (এম.এ)মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হতে (এম,ফিল)লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ছাত্র জীবন থেকে একজন মেধাবী ছাত্র এবং শিক্ষকতায় কর্মজীবনে একজন সফল শিক্ষক হিসেবে ইতোমধ্যে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।পারিবারিক সূত্রে জানা গেছে,মুহাদ্দিস মুফতি হযরতুল আল্লামা মোহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জিহাদিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের পীরে তরিক্বত আলহাজ্ব হযরতুল আল্লামা তরিক্বত আঃ বারী জিহাদী আল মুজাদ্দেদী রাহমাতুল্লাহি আলাইহির জামাতা। বর্ণাঢ্য ছাত্র জীবনে তিনি ইরাকে ডিপ্লোমা ইন এ্যারাবিক, মুসতানছারিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাগদাদ শরীফে বি.এ.অনার্স, এম.এ,এম.এম, এম.এফ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও কর্মময় জীবনে প্রধান পরীক্ষক হিসেবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়,ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়,ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্ব পালন চলমান রয়েছে।

মুহাদ্দিস মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদীর এই গৌরবোজ্জ্বল অর্জনে এলাকায় আনন্দের জোয়ার বইছে।পিতা-মাতার গর্বিত সন্তান হিসেবে এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে তিনি জানান,আমার সকল অর্জনে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা ছিলো অনেক বেশি অনুপ্রেরণার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ