
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চাঁদপুরে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল


চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঘুরে আসে।
মিছিলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।


এসময় তারা বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে ঘিরে জেলার সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
নেতাকর্মীরা আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন চাঁদপুরের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে। বিশেষ করে খাল পুনঃখনন, নদীভাঙন রোধ, ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জেলার মানুষের জীবনমান উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচি ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।








