ইসলামী যুবসেনা চাঁদপুর জেলার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৯, ২০২৬ | ৯:৫৫
Link Copied Successfully!

বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আদর্শ ও সুন্নিয়াত প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান শনিবার (০৯ মে) সকাল ১০টায় চাঁদপুর শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলার নবনির্বাচিত সভাপতি যুবনেতা মো. নবাব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আব্দুল হান্নান নিজামী, সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাঈনুদ্দিনসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (দ.) পরিবেশন করা হয়। পরে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী দায়িত্বশীলদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক শাহজাদা বাদরুদ্দোজা, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কাজী মানিক ও মুহাম্মদ রিয়াজুল করিম বাসিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম মামুন, অর্থ সম্পাদক হাফেজ মাহবুব আলম নিশাতসহ অন্যান্য সম্পাদক ও কার্যকরী সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, “যুবসমাজই আগামীর দেশ গড়ার কারিগর। ইসলামী যুবসেনার প্রতিটি কর্মীকে দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে যুবকদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।”

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে মো. নবাব খান বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। চাঁদপুর জেলায় সুন্নিয়াত ও মানবতার ঝাণ্ডা সমুন্নত রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়াকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়া সংগঠনের সাবেক দায়িত্বশীল সদ্য বিদায়ী সভাপতি মুহাম্মদ বজলুর রশিদ সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিন, মুহাম্মদ জহিরুল ইসলাম, আওলাদ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন সাকি ও হাফেজ নাছির উদ্দীন ভূঁইয়াকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ